
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুর থেকে ওহাব মিয়া (৬৫) নামের বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের জনৈক জনির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ওহাব সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মৃত ঘুতু মিয়ার ছেলে।
সে দীর্ঘদিন ধরে উপজেলা খাদ্য গুদামে স্বস্ত্রীক পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করতো। পারিবারিক সূত্রে জানা যায়, ওহাব মানসিক রোগী ছিলেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
খাদ্য গুদামের ওসি এলএসডি মিরাজুল ইসলাম বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজের পর থেকে তাকে বিভিন্ন জায়গায় খোঁজা হচ্ছিল। তিনি মৃগি রোগী ছিলেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, বারপাখিয়া এলাকার একটি পুকুরে ভাসমান লাশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






