মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী ‘চাম্বল’ ফল ॥ সংরক্ষণের দাবি

সেপ্টেম্বর ৮, ২০২৬
A A
বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী 'চাম্বল' ফল ॥ সংরক্ষণের দাবি

বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী 'চাম্বল' ফল ॥ সংরক্ষণের দাবি

৫১ Views

স্টাফ রিপোর্টার ॥
এক সময় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গড়ের শাল-গজারী বনের অন্যতম পরিচিত বনজ ফল ছিল ‘চাম্বল’ বা ‘চাম কাঁঠাল’। সুস্বাদু এই ফল শুধু বনবাসীদের জীবিকার অংশই ছিল না। বরং বানর, হনুমান, গন্ধগোকুলসহ বিভিন্ন বন্যপ্রাণীরও গুরুত্বপূর্ণ খাদ্য ছিল। তবে বন উজাড়, প্রাকৃতিক আবাসস্থল সঙ্কুচিত হওয়া এবং নির্বিচারে গাছ নিধনের কারণে বর্তমানে এ ফলের গাছ বিলুপ্তির পথে। এক সময় যেখানে হাজার হাজার চাম্বল গাছ ছিল, সেখানে এখন হাতেগোনা কয়েকটি গাছ টিকে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

সম্প্রতি মধুপুর উপজেলা সদর, চারালজানি ও রাজাবাড়ী বিট এলাকায় সরেজমিন চাম্বল গাছ ও ফলের সীমিত উপস্থিতি দেখা গেছে। গ্রীষ্ম থেকে আশ্বিন মৌসুমে মধুপুর সদর ও জলছত্র বাজারে অল্প পরিসরে এ ফল বিক্রি হলেও আগের মতো প্রাচুর্য আর নেই। বনবিভাগ সূত্র জানায়, চাম কাঁঠাল দেখতে অনেকটা দেশীয় কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে কিছুটা ভিন্ন। এক সময় মধুপুর বনজুড়ে এ ফলের ব্যাপক বিস্তার ছিল।বর্তমানে বাজারে যারা ফলটি চেনেন, তারা আগ্রহ নিয়ে কিনছেন। আবার অনেকেই এটি সম্পর্কে জানতে বিক্রেতাদের কাছে খোঁজ করেন।

স্থানীয় বাসিন্দা রনি মিয়া বলেন, আগে এই মৌসুমে প্রচুর চাম কাঁঠাল পাওয়া যেত। এখন খুব কম দেখা যায়। নুরুল ইসলাম জানান, পাহাড়ি এলাকা থেকে সংগ্রহ করে বাজারে আনা হয় এ ফল। বর্তমানে প্রতিটি চাম কাঁঠাল ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দা লিটন সরকার বলেন, এক সময় এই ফল বনের বানর, হনুমানসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রধান খাদ্য ছিল। গাছ কমে যাওয়ায় প্রাণীরা খাদ্যের সঙ্কটে বন ছেড়ে লোকালয়ে চলে আসছে এবং অনেক সময় সড়ক দুর্ঘটনায়ও প্রাণ হারাচ্ছে। অপর স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, চাম্বল গাছ আকারে অনেক বড় হওয়ায় ফল সংগ্রহ করা কঠিন। বর্তমানে মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চল জলছত্র, টেলকি, দোখলা, গায়রাসহ কয়েকটি এলাকায় অল্পসংখ্যক গাছ দেখা যায়।

Advertisement

জাতীয় উদ্যান সদর বিটের ডেপুটি রেঞ্জার মোশাররফ হোসেন জানান, রাজাবাড়ী বিট এলাকায় এখনো কয়েক হাজার চারুল গাছ রয়েছে। গাছগুলো ১০০ থেকে ১২০ ফুট পর্যন্ত উচু হয় এবং মৌসুমে প্রচুর ফল ধরে। ফলটি স্বাদে কিছুটা টক হলেও বেশ সুস্বাদু।
এ বিষয়ে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা বলেন, চাম কাঁঠাল একটি পুষ্টিগুণ সমৃদ্ধ বনজ ফল। এতে ভিটামিন ‘এ’সহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। যা চোখের দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য উপকারী। এ ধরনের দেশীয় বনজ ফল সংরক্ষণে বনবিভাগ ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয়দের দাবি, মধুপুর গড়ের জীববৈচিত্র্য ও ঐতিহ্য রক্ষায় চাম্বল গাছ সংরক্ষণ, নতুন করে চারা রোপণ এবং বন উজাড় রোধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী 'চাম্বল' ফল ॥ সংরক্ষণের দাবিমধুপুর উপজেলামধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা
Next Post
ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

সেপ্টেম্বর ৮, ২০২৬
বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী 'চাম্বল' ফল ॥ সংরক্ষণের দাবি

বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী ‘চাম্বল’ ফল ॥ সংরক্ষণের দাবি

সেপ্টেম্বর ৮, ২০২৬
বিয়ের দুই মাস পর সখীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

বিয়ের দুই মাস পর সখীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৭, ২০২৬
ঘাটাইলে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত সভা

ঘাটাইলে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত সভা

সেপ্টেম্বর ৭, ২০২৬
ঘাটাইলে সেলাই মেশিন, টিউবওয়েল ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ

ঘাটাইলে সেলাই মেশিন, টিউবওয়েল ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In