স্পোর্টস রিপোর্টার ॥
‘খেলা ধুলায় বারে বল মাদক ছেরে খেলতে চল’ মাদককে না বলি, সুন্দর জীবন, গড়ি এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মাদক বিরোধী প্রীতি ফুবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় (১-০) গোলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমাইয়া মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিঞা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা আহসানুল কবির বুলবুলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।