স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা ঠিকাদার সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পাশ্ববর্তী কালিয়াকৈর উপজেলাধীন ‘নন্দন’ পার্কের মঞ্চে সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মির্জাপুর পৌরসভার তালিকাভূক্ত ৯০ জন ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর পৌরসভা ঠিকাদার সমিতির নবগঠিত কমিটির সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদর রহমান পাষান মৃধার সঞ্চালনায় উপজেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা।
মির্জাপুর পৌরসভার সদর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিরর আলী আজম সিদ্দিকী, নবগঠিত ঠিকাদার সমিতির সিনিয়র সহসভাপতি কুব্বত আলী মৃধা, আমজাদ হোসেন লাভলু, আনিসুজ্জামান লোটন, যুগ্ম সম্পাদক ফিরোজ আল মামুন, জহির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মোশারফ শিকদার, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী, দপ্তর সম্পাদক রতন চন্দ্র সরকার, প্রচার সম্পাদক আলতাফ মিয়া বক্তব্য রাখেন।
নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকলের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত শিল্পী লোকমান উদাস গান পরিবেশন করেন।