বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

ডিলার-জনপ্রতিনিধিদের যোগসাজশের অভিযোগ ॥ ব্যবসায়ীকে জরিমানা

কালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধার

সেপ্টেম্বর ১৬, ২০২৬
A A
কালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধার

কালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধার

৬১ Views

স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
সরকারি বরাদ্দের চাল কীভাবে পৌঁছাল এক ব্যবসায়ীর গুদামে- এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলাতে। উপজেলার এলেঙ্গায় এক ব্যবসায়ীর গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লেখা বস্তাসহ ২১৬ বস্তা চাল উদ্ধারের পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এ ঘটনায় গুদামের মালিক ব্যবসায়ী ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে এলেঙ্গা বিএম কলেজের পাশ থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই গুদামে অভিযান চালায় কালিহাতী থানা পুলিশ। গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের লেখা ৫০ কেজির বস্তা এবং সাধারণ বস্তায় রাখা মোট ২১৬ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে এসব চাল জব্দ করে রাখা হয়েছে।

Advertisement

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলেঙ্গা বাজারের ব্যবসায়ী ফরমান আলীর গুদাম থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ফরমান আলীকে আটক করা হলে তাকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে যুক্ত থাকা অন্য ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

তবে প্রশ্ন উঠেছে- সরকারি কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল ব্যবসায়ীর গুদামে গেল কীভাবে? স্থানীয়দের অভিযোগ, খাদ্যবান্ধব কর্মসূচির কিছু ডিলার এবং ইউনিয়ন পরিষদের অসাধু জনপ্রতিনিধিদের একটি অংশ গোপনে বরাদ্দের চাল পাইকারদের কাছে বিক্রি করে দেন। পরে এসব চাল বিভিন্ন পথে ব্যবসায়ীদের গুদামে পৌঁছে মজুত করা হয়। ফলে সরকারি সহায়তার প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
উদ্ধার করা চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের লেখা থাকায় চালগুলোর উৎস ও গুদামে পৌঁছানোর প্রক্রিয়া নিয়ে আরও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে এর সঙ্গে কোনো ডিলার, জনপ্রতিনিধি বা অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি উঠেছে।

Advertisement

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরমান নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এসব সরকারি চাল উদ্ধার করা হয়েছে। পরে ফরমান আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা ২১৬ বস্তা চাল জব্দ করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএলেঙ্গা পৌরসভাকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধারটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
মির্জাপুরের মহেড়ায় শিশু ধর্ষণ মামলায় রশিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

মির্জাপুরের মহেড়ায় শিশু ধর্ষণ মামলায় রশিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

সর্বশেষ সংবাদ

মির্জাপুরের মহেড়ায় শিশু ধর্ষণ মামলায় রশিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

মির্জাপুরের মহেড়ায় শিশু ধর্ষণ মামলায় রশিদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

সেপ্টেম্বর ১৬, ২০২৬
কালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধার

কালিহাতীর এলেঙ্গায় সরকারি চাল গেল ব্যবসায়ীর গুদামে ॥ ২১৬ বস্তা উদ্ধার

সেপ্টেম্বর ১৬, ২০২৬
মির্জাপুরে জঙ্গল থেকে একদিনের নবজাতক ছেলের মরদেহ উদ্ধার

মির্জাপুরে জঙ্গল থেকে একদিনের নবজাতক ছেলের মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ১৫, ২০২৬
মির্জাপুর পৌরসভা ঠিকাদার সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মির্জাপুর পৌরসভা ঠিকাদার সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টাঙ্গাইলে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In