শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

কালিহাতীর এলেঙ্গায় মহাসড়কে গাড়িতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার ॥ রামদা-রড উদ্ধার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
A A
কালিহাতীর এলেঙ্গায় মহাসড়কে গাড়িতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার ॥ রামদা-রড উদ্ধার

কালিহাতীর এলেঙ্গায় মহাসড়কে গাড়িতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার ॥ রামদা-রড উদ্ধার

২৮৬ Views

স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতীতে মাইক্রোবাস চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যমুনামুখী অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ৫ থেকে ৭ সদস্যের একটি ডাকাতদল। পথে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে চালক গাড়ি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে পুলিশ দ্রুত এগিয়ে আসে। এ সময় গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে মাইক্রোবাস থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

Advertisement

এলেঙ্গা হাইওয়ে থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ী থেকে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রো হাইচটি রিজার্ভ করেন চালক খোরশেদ। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১৯-৩৬২০। পরে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে পর্যায়ক্রমে ৫ থেকে ৭ জন যাত্রী গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তিরা চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর তাকে ডাকাত দলের কথামতো গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয় এবং যমুনা সেতুমুখী অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

একপর্যায়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্টের প্রায় ২০০ গজ পূর্ব পাশে পোশাকধারী হাইওয়ে পুলিশ সদস্যদের দেখতে পান চালক। এ সময় তিনি গাড়ি থামিয়ে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। তার ডাকচিৎকার শুনে হাইওয়ে ট্রাফিক পুলিশের ডিউটিতে থাকা কনস্টেবল দ্বয় দ্রুত এগিয়ে গেলে গাড়ি থেকে ডাকাত দলের সদস্যরা এলোমেলোভাবে দৌড়ে পালিয়ে যায়।
পরে হাইওয়ে পুলিশের সদস্যরা আতঙ্কিত অবস্থায় মাইক্রো চালক খোরশেদকে উদ্ধার করেন। ঘটনাস্থলে মাইক্রো হাইচটি তল্লাশি করে ডাকাত দলের ফেলে যাওয়া দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশের কাছে গাড়ীর চালক খোরশেদ জানান, গাজীপুরের কোনাবাড়ী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মোবাইল নম্বরে কথা বলে তিনি গাড়িটি রিজার্ভ করেন। পরে পথে চন্দ্রাসহ বিভিন্ন স্থান থেকে ৫-৭ জন ব্যক্তি গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর তারা তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেন এবং ডাকাত দলের নির্দেশ অনুযায়ী গাড়ি চালাতে বলেন।

Advertisement

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, চালকের চিৎকার শুনে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত ও মাইক্রো হাইচ কালিহাতী থানার মোবাইল পার্টির কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, মাইক্রোবাসের চালক এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেননি। এ কারণে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsএলেঙ্গা বাসস্ট্যান্ডএলেঙ্গা হাইওয়ে থানাকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতীর এলেঙ্গায় মহাসড়কে গাড়িতে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার ॥ রামদা-রড উদ্ধারটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ১ টন বিনামূল্যের সরকারি পাঠ্যবই উদ্ধার

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে ১ টন বিনামূল্যের সরকারি পাঠ্যবই উদ্ধার

সর্বশেষ সংবাদ

ঘাটাইলের শালিয়াজানী বেসরকারি স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

ঘাটাইলের শালিয়াজানী বেসরকারি স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সা’দত কলেজের শতবর্ষ ও ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তীতে দিনব্যাপী পুনর্মিলনী

সা’দত কলেজের শতবর্ষ ও ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তীতে দিনব্যাপী পুনর্মিলনী

সেপ্টেম্বর ১৮, ২০২৬
সখীপুরে একই রাতে এক নারীসহ ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সখীপুরে একই রাতে এক নারীসহ ২ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ১৭, ২০২৬
কালিহাতীতে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৭, ২০২৬
মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান

মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In