
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর অকাল প্রয়াণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের শ্রীশ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে সভাটি হয়। টাঙ্গাইলের সাংস্কৃতিক সংগঠক ও ব্যবসায়ী নেতা প্রদীপ কুমার গুণ ঝন্টু জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এতে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দে, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাগর হালদার।
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সাধন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র পাল ও রোয়াইল সেবাশ্রমের মহারাজ স্বামী হরিহরানন্দ বিবেক, জেলা ও উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
প্রদীপ কুমার গুণ ঝন্টুর পরিবারের পক্ষ থেকে স্মরণ সভায় অংশ নেন প্রয়াত ঝন্টুর স্ত্রী রিনা গুণ, ভাই মনি গুণ ও ছেলে প্রতিক গুণ উপস্থিত ছিলেন। শোক সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল কুমার চন্দ।
স্মরণ সভায় বক্তারা প্রদীপ গুণের জীবন, কর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লূত হশে পড়েন। তারা বিদেহী আত্মার শান্তি কামনা করেন। প্রসঙ্গ, গত (১৮ আগস্ট) প্রদীপ কুমার গুণ ঝন্টু ভারতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তাঁর অকাল মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে আসে।






