স্টাফ রিপোর্টার ॥
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।