বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

বাসাইলে সেতুতে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে সাব ঠিকাদার শাহ আলম গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৩, ২০২৬
A A
বাসাইলে সেতুতে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে সাব ঠিকাদার শাহ আলম গ্রেপ্তার

বাসাইলে সেতুতে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে সাব ঠিকাদার শাহ আলম গ্রেপ্তার

১৫৪ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের বদলে বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শাহ আলম নামের এক সাব-ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার সত্যতা নিশ্চিত ও তদন্তের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে পুলিশ অভিযুক্ত সাব ঠিকাদার শাহ আলমকে (৪৪) গ্রেপ্তার করে। শাহ আলম রংপুরের পীরগাছা উপজেলার বালাপাড়া এলাকার মৃত নবুর উদ্দিনের ছেলে।
এর আগে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দু’জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- প্রধান ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম এবং গ্রেপ্তার হওয়া সাব ঠিকাদার শাহ আলম।

Advertisement

এদিকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে সেতুটি পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক। বাসাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনা তদন্তে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেনের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাসাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) আহাদি হোসেনকে আহ্বায়ক এবং বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলতাব হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া দেওয়া হয়।
এছাড়া বাসাইল উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশসহ ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। কাজের গাফিলতির জন্য সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামানকে কৈফিয়ত তলব করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস সড়ক ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দৈর্ঘ্যের পিএসসি গার্ডার সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ‘মেসার্স ইউনুছ আল মামুন-মেসার্স জাকির এন্টারপ্রাইজ (জেবি)’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয় বিগত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। বিগত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ ব্যবহার করে ঢালাই শুরু করেন। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে সাময়িক কাজ বন্ধ থাকে। এ সময় তারা মোবাইলে ঢালাইয়ের ভিডিও ধারণ করেন। কিন্তু স্থানীয়রা চলে যাওয়ার পর রাতেই গোপনে ঢালাই শেষ করা হয়। পরে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং কর্তৃপক্ষের নজরে আসে।

Advertisement

এ বিষয়ে বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান জানান, ঠিকাদার ও তাদের প্রতিনিধি কারও উপস্থিতি বা অনুমতি ছাড়াই রাতের আঁধারে নিয়ম বহির্ভূতভাবে ফুটপাতের ঢালাই করেন। বিষয়টি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। খবর পেয়েই ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে। ঢাকা ও টাঙ্গাইল এলজিইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ল্যাব টেস্ট ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মামলার দুই আসামির মধ্যে সাব-ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি এসএম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবাসাইল উপজেলাবাসাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবাসাইল উপজেলা প্রকৌশলীবাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীনবাসাইলে সেতুতে রডের বদলে বাঁশ দেয়ার অভিযোগে সাব ঠিকাদার শাহ আলম গ্রেপ্তার
Next Post
কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না- মন্ত্রী ফকির মাহবুব

কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না- মন্ত্রী ফকির মাহবুব

সর্বশেষ সংবাদ

এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

এবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউরকে স্ট্যান্ড রিলিজ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সখীপুরে পুলিশের পুরস্কার ঘোষণার পর সন্দেহভাজন যুবক শাকিলের থানায় আত্মসমর্পণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
টাঙ্গাইলে ১১২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

টাঙ্গাইলে ১১২ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়ীকে ছুরিকাঘাত ও স্বামীর আত্মহত্যার চেষ্টা

সেপ্টেম্বর ২৪, ২০২৬
মির্জাপুরের আজগানায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!

মির্জাপুরের আজগানায় যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ!

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In