স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা শ্রমিকদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসট্যান্ড গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক (ভিপি মুনীর)। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, অমল ব্যানার্জী, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুম করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন।
জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান আমিন, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিকদলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন প্রমুখ। এ সময় শ্রমিকদলের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।