স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করেছেন সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলা পরিষদের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
অন্যান্যের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্ম কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ চান খা, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী (ইউএনও) বলেন, গ্রাম পুলিশদের কাজের গতি পরিধি বাড়াতে উপজেলার ৩৪ জন পুরুষ ও দুইজন নারী সদস্যর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সদস্যদের মাঝেও বাইসাইকেল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।