
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘রোডম্যাপ টু একাডেমিক এক্সিলেন্স: মাস্টারিং বিএসি অ্যাক্রিডিটেশন এন্ড ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনিছুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর সদস্য প্রফেসর ড. শাহ ইমরান। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ার টেইলর’স ইউনিভার্সিটির প্রফেসর ড. গাজী মাহবুবুল আলম ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।






