স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। এতে শ্রেষ্ঠ বক্তা হয়েছে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের উম্মে হাবিবা। বুধবার (৭ অক্টোবর) সকালে এতে প্রধান অতিথি হিসেবে বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সমন্বয়কারী শিক্ষকবৃন্দ টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আসতে শুরু করেন। সকাল নয়টার মধ্যে হলরুম কানায় কানায় ভরে যায়। অতিথিবৃন্দ, বিচারক মন্ডলী ও অভিভাবকগণ নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে এসে পৌছান।
বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের ২৪ জন অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যায়ের জারিয়াত, নাদিয়া আক্তার, তায়িবা। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শুদ্ধ পন্ডিত, ফারহান হাাসান, মুহাইমিনুুল ইসলাম। টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসী, মাইশাস সুলতানা, উম্মে হাবিবা। সৃষ্টি একাডেমিক স্কুলের আফনান খান, সামিন ইয়াসার, সাখাওয়াত আল ওসান। বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের রওনক জাহান, আহনাফ তাহমিদ, সোহান আহমেদ। জেলা কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হালিমা হামিদ লাবনী, সুমাইয়া আক্তার নুপুর, রাফিয়া মালিয়াত। পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আনিকা ইসলাম, রাহিব ইসলাম, ফাহাদ আহমেদ শাফি। শিবনাথ উচ্চ বিদ্যাললয়ের ফাবিহা জিন্নাত মাইশা, রাওয়াদ, ফাইজা আফরিন।
চুড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ হয় দুটি দল। বিদ্যালয় দুটি হলো- পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় ও ও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত প্রতিযোগিতায় জমে উঠে দুই দলের পাল্টাপাল্টি যুক্তি তর্ক। দুই দলই যুক্তি খন্টন করে যার যার পক্ষ থেকে বলার চেষ্টা করে। বিচারক মন্ডলী চুলচেরা বিশ্লেষণ করে চুড়ান্ত প্রতিযোগিতার প্রত্যেক প্রতিযোগীকে নম্বর দেন।
প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান অনীক রহমান বুলবুল, সরকারি এম এম আলী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ছোলায়মান হোসেন সায়েম ও করটিয়া সাদত কলেজের ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি রাসেল আদনান। বিকেলে প্রতিযোগীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে ক্রেস্ট বিতরণ করেন টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান।
এর আগে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুল হক, টাঙ্গাইলের সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকরুল মওলা, সমকালের জেলা প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ।
সমকালকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান বিষয় পড়ার ভয়ে অনেকেই স্কুল জীবন থেকেই পড়াশোনা বাদ দিয়ে দেয়। বিজ্ঞান বিষয় নিয়ে স্কুলগুলোতে বেশি করে আলোচনার হওয়া প্রয়োজন। বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের পড়ালেখার অনিহা কোথায় তা খুঁজে বের করে তা সমাধানের ব্যবস্থা করলে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি অনেকটাই কেটে যাবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।