স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ৫টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নাগরপুর থানার বিশেষ একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে রাসেল মিয়াকে (৪২) গাঁজা গাছসহ আটক করে। সে সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে বিশেষ টিম মঙ্গলবার (৬ অক্টোবর) রাত দুইটার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারাংপুর গ্রাম থেকে রাসেল মিয়ার নিজ বসত বাড়ীর ভিতর দক্ষিণ ভিটায় সতেজ অবস্থায় ৫টি গাঁজা গাছ তাকে আটক করে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, আমাদের বিশেষ একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫টি গাঁজা গাছসহ রাসেল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।