স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (অউই) সহায়তায় শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে 'ডাটা কালেকশন স্ট্রাটেজি ফর স্টুডেন্ট স্কিলস ডেভেলপমেন্ট নিডস অ্যাসেসমেন্ট' শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ট্রেনিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপিডিএস এর ম্যানেজিং ডাইরেক্টর ড. তারিকুল কবির ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফজলুল করিম।
ডাটা কালেকশন স্ট্রাটেজি ফর স্টুডেন্ট স্কিলস ডেভেলপমেন্ট নিডস অ্যাসেসমেন্ট' শীর্ষক ট্রেনিং প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।