স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ৪নং করটিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে নেতাকর্মীরা বলেন, এ বাংলায় সন্ত্রাস, নৈরাজ্য ও ফ্যাসিবাদের জায়গা হবে না। যারাই সন্ত্রাস, নৈরাজ্যের সৃষ্টি করবে তাদের প্রতিহত করা হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম বদরুদ্দোজা বদর। এতে বক্তব্য রাখেন করটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান সিকদার, করটিয়া যুবদলের সদস্য সচিব মোহাম্মদ টিপু তালুকদার, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম বাবুল।
করটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বুলেট, সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস সৈয়দ আব্দুল মান্নান বাবুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আজাহার তালুকদার প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।