স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহকারী শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা, দেলদুয়ার উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ। শেষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।