স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এ স্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী এতে সভাপতিত্ব করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম মিঞা।
আলোচনা সভা শেষে সৈয়দ আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে স্থানীয় ফায়ার ফাইটারগণের পরিচালনায় জনসচেতনতামূলক মহড়া প্রদর্শিত হয়।