
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আদালত পাড়া পুকুরে ২১ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাফিউল ইসলাম।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার অনুর্দ্ধ-১৪ বয়সী ৪০জন বালক ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিদিন দুইবেলা করে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক বিপ্লব দাস, বর্তমান ও সাবেক সাঁতারু খেলোয়াড় ও তাদের অভিভাবকবৃন্দ।






