স্টাফ রিপোর্টার ॥
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রত্যেক এলাকায় দুর্গোৎসব নিরাপদ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার ৬০টি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা ও বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, খন্দকার আব্দুল মোতালিবসহ দলীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।