স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পূনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচীর আওতায় ডুবাইল ইউনিয়নের ৯ জন ভিক্ষুকের মাঝে ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত করে সাবলম্বী হওয়ার লক্ষে সরকারি সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
উপকরণগুলির মধ্যে রয়েছে ৪টি চায়ের দোকান, ২টি ওজন মাপার মেশিন ও ৩টি জুস তৈরীর দোকান। প্রতিটি চায়ের দোকানে অন্তত ১০ প্রকারের সহায়ক সামগ্রী রয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্ত সৌরভ তালুকদার, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু প্রমূখ।