বুধবার, অক্টোবর ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

কুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজা

অক্টোবর ২১, ২০২৬
A A
কুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজা

কুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজা

৫৫ Views

স্টাফ রিপোর্টার ॥
দুর্গতিনাশিনী নারীশক্তিকে কেন্দ্রবিন্দুতে রেখে দীর্ঘ ১১ বছর ধরে সম্পূর্ণ নারীদের একক ব্যবস্থাপনায় দেবী দুর্গার পূজা আয়োজন করে আসছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একদল অদম্য সনাতনী নারী। ব্যতিক্রমী ও দৃষ্টান্তমূলক এই দুর্গাপূজা মণ্ডপটি গড়ে উঠেছে উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মে প্রচলিত নানা সামাজিক কুসংস্কার ও বিধিনিষেধের কারণে একসময় নারীদের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি পূজার আয়োজনেও বৈষম্যের শিকার হতে হতো। এই সামাজিক পিছিয়ে পড়া অবস্থান ও বৈষম্য থেকে বেরিয়ে আসার তাগিদেই টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কয়েকজন সনাতনী নারীরা উদ্যোগী হয়ে ‘উজ্জয়িনী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। সেই সংগঠনের ব্যানারে বিগত ২০১৬ সালে তারা প্রথমবার নিজেদের উদ্যোগে সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করেন।

Advertisement

জানা যায়, মণ্ডপের চাঁদা তোলা, হাঁড়ি-পাতিল আনা-নেওয়া, বাজারের সওদা করা, এমনকি ঢাকের ঢং বাজানো পর্যন্ত পূজার যাবতীয় কাজ নিজেরাই অত্যন্ত নিখুঁতভাবে সম্পাদন করেন নারী সদস্যরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে সরেজমিনে উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনি মগড়া গ্রামের ওই মণ্ডপে গিয়ে দেখা যায়, মহানবমীর পুষ্পাঞ্জলি শেষে নারী সদস্যরা আনন্দে মণ্ডপে অবস্থান করছেন। দর্শনার্থীদের নজর কাড়ছে মণ্ডপে এক কিশোরী ও তরুণীর তালে তালে ঢাক বাজানোর দৃশ্য। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমেছে। দর্শনার্থীরা সাধুবাদ জানিয়ে বলছেন, নারীদের সুশৃঙ্খল ও আন্তরিক পরিচালনায় এই পূজা উদযাপন সত্যিই প্রশংসার দাবিদার।
মগড়া গ্রামের বাসিন্দা রঞ্জন কৃষ্ণ পণ্ডিত জানান, জেলাজুড়ে এই একটিই ব্যতিক্রমী পূজা মণ্ডপ, যার সমস্ত দায়িত্ব নারী কমিটি পরিচালনা করে থাকে। তাদের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে কালিহাতী উপজেলা প্রশাসন প্রতিবছর মণ্ডপ কমিটিকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করে আসছে।

পূজা কমিটির সাধারণ সম্পাদক সীমা কর্মকার অনুভূতি প্রকাশ করে বলেন, নারীদের ওপর চাপিয়ে দেওয়া নানা নিয়ম ও বৈষম্য দূর করতেই আমরা প্রথম চারজন মিলে এই পদক্ষেপ নিই। বিগত ২০১৬ সালে যখন প্রথম যাত্রা শুরু করি, তখন অনেকেই বিষয়টি ইতিবাচকভাবে নেননি। কিন্তু আমরা দমে যাইনি। পুরুষরা যা পারেন, নারীরাও যে তা সার্থকভাবে পারেন, সেটিই আমরা প্রমাণ করতে চেয়েছি। এখন সবার সার্বিক উৎসাহ ও সহযোগিতায় নিয়মিত ও সফলভাবে পূজা সম্পন্ন করছি।

Advertisement

এ বিষয়ে কালিহাতী উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি কাশিনাথ মজুমদার পিংকু জানান, চলতি বছর টাঙ্গাইল জেলায় মোট ১ হাজার ৩৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে তার মধ্যে টুনি মগড়া গ্রামের এই পূজাটি অত্যন্ত বিশেষ ও অনন্য, কারণ পুরো আয়োজন পরিচালনা ও বাস্তবায়নে নারীরাই মুখ্য ভূমিকা পালন করছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতীতে নারীদের দুর্গাপূজাকুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদশকিয়া ইউনিয়ন

সর্বশেষ সংবাদ

কুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজা

কুসংস্কার ভেঙে দীর্ঘ ১১ বছর ধরে কালিহাতীতে নারীদের ব্যবস্থাপনায় দুর্গাপূজা

অক্টোবর ২১, ২০২৬
টাঙ্গাইলে দেবী দুর্গার দশমী পূজা শেষে মন্ডপগুলেতে বিষাদের সুর

টাঙ্গাইলে দেবী দুর্গার দশমী পূজা শেষে মন্ডপগুলেতে বিষাদের সুর

অক্টোবর ২১, ২০২৬
দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার তৎপর- মন্ত্রী ফকির মাহবুব

দুর্গোৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার তৎপর- মন্ত্রী ফকির মাহবুব

অক্টোবর ২১, ২০২৬
দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেব না- প্রতিমন্ত্রী টুকু

দেশের স্বার্থে আমরা কোথাও কোনো ছাড় দেব না- প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ২১, ২০২৬
সৌদিতে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন মির্জাপুরে তার পরিবার

সৌদিতে শিরচ্ছেদের খবর, মেয়ের সন্ধানে উদ্বিগ্ন মির্জাপুরে তার পরিবার

অক্টোবর ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In