
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে শারদীয় দূর্গোৎসবে দশমী পূজা শেষে মন্ডপগুলোতে বেজে উঠেছে বিষাদের সুর। বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী। সকালে দেবী দুর্গার দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ভক্তরা দেবী দুর্গার চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন ভক্তরা। দশমী বিহিত পূজা শেষে দেয়া হয় দর্পণ বিসর্জন।
দেবী দুর্গার দশমী পূজায় অংশ নিতে সকল বয়সী ভক্তরা ভোর সকালেই মন্ডপে আসতে থাকেন। জগতের সকল প্রানীর মঙ্গল ও বিশ্ব শান্তি কামনায় ভক্তরা দেবী দুর্গার চরনে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা একে অপরের সাথে বিজয়া দশমীর কোলাকুলি করেন। নারীরা মেতে উঠেন সিদুর খেলায়। তারা একে অপরের সাথে সিদুর বিনিময় করেন।
দশমী পূজা ও দর্পণ বিসর্জনের পরপরই সনাতন ধর্মাবলম্বীর লোকজনের মাঝে বিষাদের সুর বেজে উঠে। তারা অশ্রুসজ্বল চোখে দেবী দুর্গাকে বিদায় জানান। সন্ধায় প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।






