শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজ

অক্টোবর ২৩, ২০২৬
A A
গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজ

গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজ

৬৩ Views

নুর আলম, গোপালপুর ॥
নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে গড়ে ১০ লাখ টাকা করে নিয়ে রাশিয়ায় পাঠানো হয়েছিল টাঙ্গাইলের গোপালপুরের তিন যুবকসহ ৩০ বাংলাদেশিকে। সেখানে পৌঁছানোর পর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে তাঁদের তুলে দেওয়া হয় রাশিয়ার সেনাবাহিনীর হাতে। পরে মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে বাংলাদেশিদের একধরনের টোপ হিসেবে ব্যবহার করা হতো। গত (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এসআরবি। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত (৭ মে) জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০ বাংলাদেশি রাশিয়ায় যান।

Advertisement

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের পাঠানো হতো প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করার উদ্দেশ্যে। তাঁদের ওপর ড্রোন হামলা হলে হামলাকারীদের অবস্থান ও দূরত্ব নির্ণয় করা সম্ভব হতো বলে ধারণা করা হচ্ছে। এসআরবি আরো জানায়, ৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। আর ২ জন গুরুতর আহত অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে। আর ২ জন মস্কোতে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে বাকি ৬ জন এখনো নিখোঁজ রয়েছে।
তাঁদের মধ্যে ছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র এবং বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম।

নজরুল ইসলামের স্ত্রী আছমা বলেন, আমার ছোট অবুঝ শিশু বাচ্চাদের দায়িত্ব কে নেবে। আমি বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন লোকদের থেকে ঋণের মাধ্যমে টাকা এনে রাশিয়ায় পাঠিয়েছি। চার মাস ধরে কোন খবর পাচ্ছি না। সরকারের কাছে আবেদন জানাই- সে যদি মারা যেয়ে থাকে, তাহলে লাশটা যেন ফিরিয়ে আনা হয়। যারা প্রতারণা করেছে তাদের বিচার দাবি করছি।
অপরদিকে মজিদপুর গ্রামের পবিত্রের বাবা পরেশ চন্দ্র বলেন, বিভিন্ন মাধ্যমে আমার ছেলের মৃত্যুর সংবাদ আসলেও, আসলে কি ঘটেছে তা সরকারের মাধ্যমে জানতে পারি নাই। আমার ছেলে জীবিত আছে না মৃত, সে খবরও এখন আমি পাচ্ছি না। আমাদের সংসারে একমাত্র উপার্জনক্ষম আমার ছেলে। আমার ছেলের প্রকৃত সংবাদ চাই। আমার ছেলেকে আমি চাকরি করতে পাঠিয়েছি, যুদ্ধ করতে পাঠাই নাই। আমার ছোট ছোট নাতি/নাতনিকে কে দেখবে?
এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডে গোপালপুরের এই তিন যুবকের মধ্যে দু’জনের নাম উল্লেখ করে তাঁদের নিয়ে উদ্বেগজনক দাবি করা হয়। অডিওতে নিজেকে জামালপুরের আরমান পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেন, রাশিয়ায় যাওয়া কয়েকজন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন এবং কয়েকজনকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। তবে অডিওতে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

এই তিন পরিবারের সদস্যরাই জানান, তাঁদের স্বজনদের বর্তমান অবস্থান কিংবা মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পাইনি। স্বজনদের সন্ধানে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। এদিকে, তিন যুবকের প্রত্যেকের পরিবারেই রয়েছে ছোট ছোট সন্তান। উপার্জনক্ষম ব্যক্তিদের অনুপস্থিতিতে সন্তানদের ভরণপোষণসহ সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন পরিবারের সদস্যরা। স্বজনদের অনিশ্চিত ভবিষ্যৎ আর আর্থিক সংকটে পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। তাদের পরিবারের পক্ষ থেকে যদি কোন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আসে অবশ্যই তাদের সহায়তা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর উপজেলা নির্বাহী অফিসারগোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলামগোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজ

গোপালপুরের তিন যুবক রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর থেকেই নিখোঁজ

অক্টোবর ২৩, ২০২৬
সখীপুরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর বাসাইলে মিলল যুবক বিজয়ের মরদেহ

সখীপুরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর বাসাইলে মিলল যুবক বিজয়ের মরদেহ

অক্টোবর ২৩, ২০২৬
গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নির্বাচনী কর্মশালা

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নির্বাচনী কর্মশালা

অক্টোবর ২৩, ২০২৬
গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকাল

গোপালপুরে ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের ইন্তেকাল

অক্টোবর ২৩, ২০২৬
জরিমানা গুনেও থামেনি মির্জাপুরে মা সিএনজি ॥ অবৈধ গ্যাস বিক্রির অভিযোগ

জরিমানা গুনেও থামেনি মির্জাপুরে মা সিএনজি ॥ অবৈধ গ্যাস বিক্রির অভিযোগ

অক্টোবর ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In