শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

দেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

অক্টোবর ৩১, ২০২৬
A A
দেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

দেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

৬৭ Views

নুরুল ইসলাম, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেওলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর চাঁদার টাকায় কেনা হয়েছে স্থায়ী খেলার মাঠের জমি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে খেলার মাঠটি বুঝে নেওয়ার মুহুর্তটি স্মরনীয় করে রাখতে গ্রামজুড়ে উৎসবের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের ফুলের মালা পরিয়ে কিশোর, যুবক ও বয়োবৃদ্ধরাও বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে এক মহা উৎসবে মেতে উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। ওই গ্রামে কিশোর যুবকদের কোনও খেলার মাঠ ছিল না। তাই তারা কৃষি জমির ফসল কাটার পর পরিত্যক্ত জমিতে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা চালিয়ে যাচ্ছিল।

Advertisement

সম্প্রতি বাবুপুর গ্রামবাসী এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষার বিষয়টি মাথায় রেখে এবং কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে কয়েকজন সমাজ হিতৈষি উদ্যোগ নেন একটি স্থায়ী খেলার মাঠ স্থাপনের। সে লক্ষে গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে সিদ্ধান্ত হয় স্থানীয়ভাবে টাকা তুলে মাঠের জমি ক্রয়ের। মাঠের উপযুক্ত জায়গা পছন্দ করে জমির মালিককে তাদের উদ্দ্যেশের কথা জানালে মালিক রাজি হয়ে যায়। সে মোতাবেক গ্রামবাসীর নিকট থেকে চাঁদা তুলে ৬০ শতাংশ জমি ক্রয় করা হয়।
জমি কেনার অন্যতম উদ্যোক্তা বাবুপুর গ্রামের সন্তান এস.এম ইকবাল মাহমুদ। তিনি জানান, কয়েক মাস আগে এই গ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব খোরশেদ আলমের সঙ্গে পরামর্শ করা হয়। তাকে জানানো হয়, গ্রামবাসীর নিকট থেকে চাঁদা তুলে মাঠের জমি কেনা যায় কিনা। এ বিষয়ে তিনি সায় দেন। পরে গ্রামের কয়েকজন বিত্তশালী লোকদের সঙ্গে পরামর্শ করলে তারাও জমি কেনার পক্ষে মত দেন। গত (৮ সেপ্টেম্বর) গ্রামবাসীর সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা করা হয়। সেখানেই খেলার মাঠের জন্য জমি কেনার সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, খোরশেদ আলম ও ইকবাল মাহমুদ ছাড়াও বিত্তশালীদের মধ্যে আজাহার সিকদার, সেলিম আল মামুন, মিজানুর রহমান, মজনু সিকদার, শফিকুল ইসলাম ও শুভ প্রামানিক বড় অঙ্কের টাকা অনুদান দেন। গ্রামবাসীদের মধ্যে যার যার সামর্থ অনুযায়ী দুইশত, পাঁচশত, এক হাজার, দুই হাজার, পাঁচ হাজার, দশ হাজার পর্যন্ত চাঁদা দেন। প্রতি শতাংশ ৫২ হাজার টাকা দরে ৬০ শতাংশ জমি ক্রয় করা হয়।
অন্যতম উদ্যোক্তা খোরশেদ আলম বলেন, আপাতত ৬০ শতাংশ জমি খেলার মাঠের জন্য কিনেছি। পাশে আরও ৬০ শতাংশ জমি কেনার লক্ষ রয়েছে। ১২০ শতাংশ জমি হলে ভালো মানের একটি খেলার মাঠ হবে যেখানে এলাকার কিশোর, যুবকরা স্বাচ্ছন্দে ক্রীড়া চর্চা করতে পারবে।
বাবুপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামে কোনও খেলার মাঠ ছিলো না। খেলতে হতো পরিত্যাক্ত ফসলের খেতে অথবা অন্য গ্রামে গিয়ে। বিষয়টি নিজের কাছে খুব খারাপ মনে হতো। মাঠ হওয়ায় এখন নিজেদের মাঠে খেলাধুলা করা যাবে।
গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বেপারী বলেন, বহু বছর ধরে গ্রামে একটি মাঠের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। আজ আমাদের স্বপ্নের মাঠ বাস্তবায়িত হলো। তাই খুব আনন্দ লাগছে।

Advertisement

দেওলী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, বর্তমানে তরুণ প্রজন্মের অনেকেই মাদকের দিকে ধাপিত হচ্ছে। তারা যাতে মাদক ছেড়ে খেলার মাঠের সঙ্গে যুক্ত থাকে সে বিষয়টি মাথায় রেখেই স্থায়ী খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে। এতে গ্রামের ৭০০ পরিবারের সকলের ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা রয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা যোহরা সুলতানা যূথী বলেন, গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি কেনার বিষয়টি অত্যন্ত ইতিবাচক। এ ধরনের মাঠ শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরীর পাশাপাশি মাদকমুক্ত রাখবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেওলী ইউনিয়নদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

দেলদুয়ারে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ ॥ গ্রামজুড়ে উৎসবের আমেজ

অক্টোবর ৩১, ২০২৬
গোপালপুরের সেই মেধাবী শিক্ষার্থী রাকিবুল পেল জিপিএ-৫

গোপালপুরের সেই মেধাবী শিক্ষার্থী রাকিবুল পেল জিপিএ-৫

অক্টোবর ৩১, ২০২৬
টাঙ্গাইলে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৫৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

টাঙ্গাইলে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত ৫৬৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

অক্টোবর ৩১, ২০২৬
মির্জাপুরে নদী থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুসের মরদেহ উদ্ধার

মির্জাপুরে নদী থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুসের মরদেহ উদ্ধার

অক্টোবর ৩১, ২০২৬
টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারে ‘সুলতানার স্বপ্ন’ ঘিরে সৃজনশীলতার আয়োজন

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারে ‘সুলতানার স্বপ্ন’ ঘিরে সৃজনশীলতার আয়োজন

অক্টোবর ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In