স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
দক্ষ যুব গড়বে দেশ- সবার জন্য বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বলিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, ফরহাদ হোসেন ডেভিড,
উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমূখ।
অনুষ্ঠানে যুবসমাজের উন্নয়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।