
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনালে ইয়ুথ ক্লাবের প্রতিপক্ষ হলো সাবালিয়া ক্লাব। আগামী রবিবার (৮ নভেম্বর) বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লীগের দ্বিতীয় সেমিফাইনাল খেলা গোলশূন্য ড্র হয়।
পরে টাইব্রেকারে সাবালিয়া ক্রীড়া একাদশ (৭-৬) গোলে ভাসানী ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
খেলায় তুলনামূলক ভালো খেলেছে তারুণ্য দীপ্ত সাবালিয়া ক্রীড়া একাদশ। ভাসানী ক্লাব নিজ দলের রক্ষন সামলে মাঝে মাঝে পাল্টা আক্রমণে গেলেও গোল করার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। সাবালিয়া ক্রীড়া একাদশ প্রায় ৪ টি সহজ সুযোগ নষ্ট করায় খেলায় গোলশূন্য ড্র হয়। পরে সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে (৭-৬) গোলে সাবালিয়া ক্রীড়া একাদশ জয়লাভ করে ফাইনালে উঠে।
দুই দলের খেলোয়াড়রা হলেন- সাবালিয়া ক্রীড়া একাদশ- সিয়াম, খায়রুল, ইমন, মনির, বিষ্ণু, সুরঞ্জন, রানা, রিফাত, আনিস, কাওছার ও আশিক।
ভাসানী ক্লাব- হিমেল, বীরবল, সুজন, ফিরোজ, রেজাউল, অনিক ঘোষ (অধিনায়ক), দেবু, সাগর ও মোকাব্বির।
রেফারি- জামিলুর রহমান, সহকারী- মোমিনুর ও তকদির।






