
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ প্রমূখ।





