বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

দেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

নভেম্বর ৫, ২০২৬
A A
দেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

দেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

৩৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া চকবাজার ও পাথরাইলের টেঘুরি পরেশ সাধুর দহের ওপর কোনো সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের হাজার হাজার মানুষকে। যাতায়াতের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো হওয়ায় প্রতিদিন চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় জনসাধারণের।
সরেজমিনে দেখা যায়, দেলদুয়ার উপজেলার গাদতলা থেকে টেঘুরি সড়কটি দেলদুয়ার সদর, আটিয়া ও পাথরাইল এই তিন ইউনিয়নের সংযোগস্থল। এই রাস্তার মাঝখানে থাকা পরেশ সাধুর দহের ওপর কোনো ব্রিজ বা সেতু না থাকায় দু’পাশে পাকা সড়ক থাকলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না। ফলে পাকা সড়ক থাকা সত্ত্বেও তা স্থানীয় মানুষের কোনো উপকারে আসছে না।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন আগে গাদতলা-টেঘুরি সড়কটি পাকাকরণ করা হলেও দহের ওপর সেতু না থাকায় এটি সম্পূর্ণ অব্যবহৃত হয়ে পড়ে আছে। অথচ এখানে একটি সেতু নির্মিত হলে জেলা সদরের দূরত্ব ও যাতায়াত সময় অনেকটাই কমে যেত। কিন্তু সেতু না থাকায় বর্তমানে এই অঞ্চলের মানুষকে টাঙ্গাইল জেলা সদরে যেতে বিকল্প উপায়ে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয়। এতে অতিরিক্ত প্রায় এক ঘণ্টা সময় ও বাড়তি অর্থ অপচয় হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে বিভিন্ন নির্বাচনের সময় স্থানীয় জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের নানা প্রতিশ্রুতি দিলেও তা কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কাজের কাজ কিছুই হয় না।

নান্দুরিয়া গ্রামের আলমগীর হোসেন আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন পর সড়কটি পাকা করা হলেও সেতু না থাকায় কোনো যানবাহন চলে না। একান্ত প্রয়োজনে কিছু মানুষ ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে পার হয়। এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে আমরা দ্রুত এখানে একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া ও মুকুল হোসেন বলেন, বিভিন্ন নির্বাচনের আগে নেতারা বড় বড় প্রতিশ্রুতি দিলেও পরে কেউ খোঁজ রাখেন না। আমাদের অনেক কষ্ট করে ঘুরে যাতায়াত করতে হয়। দেখার যেন কেউ নেই।

Advertisement

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, তিনি বিষয়টি বিভিন্ন মাধ্যমে অবগত হয়েছেন। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পটি সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাদেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

দেলদুয়ারে সেতু না থাকায় তিন ইউনিয়নের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ

নভেম্বর ৫, ২০২৬
এবার এইচএসসিতে টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল ॥ দুটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ২ জন

এবার এইচএসসিতে টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফে*ল ॥ দুটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ২ জন

নভেম্বর ৫, ২০২৬
সুস্থতার পথে টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুটি ॥ চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে টাঙ্গাইলে নির্যাতনের শিকার শিশুটি ॥ চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ৪, ২০২৬
টাঙ্গাইল শহরে শিশুপুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

টাঙ্গাইল শহরে শিশুপুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নভেম্বর ৪, ২০২৬
কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ॥ সুজন সাহা গ্রেপ্তার

কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা ॥ সুজন সাহা গ্রেপ্তার

নভেম্বর ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In