স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের কামারচালা গ্রামের সুরুজ ফকিরের ছেলে মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সততা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংগ্রহ, সরবরাহ, উৎপাদন ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে প্রতারণা এবং ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনায় বেশকয়েকজন পালিয়ে যায়।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় গ্রেফতার মনির হোসেনকে বুধবার (৪ নভেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানো নিদের্শ দেন।