
ঘাটাইল প্রতিনিধি ॥
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে ঘাটাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ।
এতে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান।
এ সময় আরও বক্তব্য দেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা শামীম মিয়া, যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক এনায়েত করিম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।






