
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
“করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ের আয়োজনে সমবায়ী র্যালি, জাতীয় সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেলদুয়ার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার। মীরকুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা পারুল আক্তার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, উপজেলা যুবদল সদস্য সচিব বাবলু চৌধুরী প্রমূখ।






