স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশুদ্ধ পানির ট্যাঙ্কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নতুন বাসস্ট্যান্ড ধলেশ্বরী কাউন্টারের কাছে কমিউনিটি টিউবওয়েলটি স্থাপনের জন্য উদ্বোধন করা হয়। কমিউনিটি টিউবওয়েলটি টার্মিনালের শ্রমিক এবং পথচারীদের জন্য আয়রনমুক্ত বিশুদ্ধ এবং ফিল্টারযুক্ত পানি। অনেক দূর-দূরান্তে সাধারণ যাত্রীদের বাসে যাত্রা করতে হয়।
শ্রমিক ও যাত্রীদের পানি পিপাসার কথা চিন্তা করে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে এই কমিউনিটি টিউবওয়েলটি স্থাপন করার কথা বলে।
এ সময় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহবায়ক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম খান ঝলক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান।
জেলা বাস কোচ, মিনিবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাবলু, বারাকা সামাজিক উদ্যোগের সভাপতি ইসমাইল হোসেন সেলিম, সহ-সভাপতি আব্দুর রৌফ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামছ উদ্দিন সায়েম, কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদসহ বাস-মালিক সমিতির বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।