
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব উপজেলার সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়া গ্রামের জাহিদ মিয়ার ছেলে।
এ বিষয়ে দেলদুয়ার থানা অফিসার ইনর্চাজ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, টাঙ্গাইল সদর থানায় দায়ের করা নাশকতার মামলায় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবকে গ্রেফতার করা হয়। পরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।






