স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার সল্লা ইউনিয়নের নরদহী গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী আব্দুল কাদের (৪৩) ও জিলানিকে (৪৩) প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশের ক্ষতিসাধন রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।