শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকে

নভেম্বর ২০, ২০২৬
A A
টাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকে

টাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকে

৪৮ Views

স্টাফ রিপোর্টার ॥
চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহ দুয়েকের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে চার টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা, বেগুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমে আসবে। অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু এলাকা থেকে সবজি কম আসছে। তবে বৈরী আবহাওয়া না থাকলে এবং সরবরাহ বাড়লে শীতের সবজির দাম কমে আসবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা সংকটে বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। শুক্রবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।

Advertisement

এদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, নানা অজুহাতে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ ও মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি। বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ জাতের চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। খুচরা বাজারে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে কেজি ৮৫ টাকার আশপাশে ছিল। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় সরু (মিনিকেট) ও মাঝারি (পায়জাম ও ব্রি ২৮-২৯) জাতের চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মাঝারি চাল কিনতে কেজিতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চালের (গুটি স্বর্ণা-চায়না ইরি) দামে তেমন পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

বাজারের খুচরা চাল ব্যবসায়ী শাহজাহান মিয়া বলেন, ধানের মজুত শেষের দিকে। এ কারণে পাইকারিতে নাজিরশাইল চালের বস্তায় (২৫ কেজি) ৪০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। তিনি বলেন, নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন চাল আসবে। তখন দাম কমতে পারে। মৌসুমি সরবরাহ সংকটের অজুহাতে নাজিরশাইলের দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন। এ বছর বাজারে দামের রেকর্ড গড়া পোলাও চালের দাম এখন কিছুটা কমতির দিকে। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাস দুয়েক আগেও এই চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। এছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে সবজির সরবরাহ কমেছে, এতে কয়েকটি সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আকার ভেদে বাজারে প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে কেনা গেছে ২৫ থেকে ৩৫ টাকায়। ১০ থেকে টাকা ২০ টাকা বেড়ে শিমের দাম কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ এবং পুরোনো আলুর ২৫ থেকে ৩০ টাকায় কেনা যাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

Advertisement

সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক পদের সবজির পাল্লায় (৫ কেজি) ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। কিন্তু বেশি দামে কেনার কারণে সবজি অবিক্রীত থাকলে তাঁর লোকসান হবে বলে জানান এই সবজি ব্যবসায়ী। বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে দাম বাড়বেই। গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগির ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বিষয়ে জেলার ক্রেতা সাধারণরা বলেছেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান। তিনি বলেন, মূলত করপোরেট দখলে চলে যাওয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকেটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকে

টাঙ্গাইলে চাল ও সবজির দাম বেড়েছে বাড়তি ॥ ক্রেতারা মহা বিপাকে

নভেম্বর ২০, ২০২৬
ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে- প্রতিমন্ত্রী টুকু

ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে- প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৯, ২০২৬
টাঙ্গাইল শহরের বটতলায় চার দোকানে ডাকাতি ॥ আহত ২ জন

টাঙ্গাইল শহরের বটতলায় চার দোকানে ডাকাতি ॥ আহত ২ জন

নভেম্বর ১৯, ২০২৬
সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ

সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইল জেলা ছাত্রদলের বিক্ষোভ

নভেম্বর ১৯, ২০২৬
টাঙ্গাইলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নভেম্বর ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In