শনিবার, নভেম্বর ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরি

নভেম্বর ২১, ২০২৬
A A
টাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরি

৪৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে সেচ প্রকল্প এলাকা থেকে প্রতিনিয়ত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। প্রায় প্রতি রাতে কোনো না কোনো সেচ পাম্প এলাকা থেকে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে চোরচক্র। ট্রান্সফরমার চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার ঘোষণা করেছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। কিন্তু কোনো কৌশলই কাজে আসছে না। এ অবস্থায় চুরি রোধে অনেক এলাকায় রাত জেগে ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন কৃষকরা।
কৃষকদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন ছাড়া এত বড় ট্রান্সফরমার চুরি করা সম্ভব নয়। তাদের সঙ্গে সখ্য গড়ে ট্রান্সফরমার ও যন্ত্রাংশ চুরি করে তাদের কাছেই বিক্রি করে বিভিন্ন এলাকার চোরচক্র।
জানা গেছে, টাঙ্গাইলের ১২টি উপজেলা চলে জাতীয় গ্রিডের বিদ্যুতে। বৈদ্যুতিক সেচে সবচেয়ে দামি যন্ত্রাংশ ট্রান্সফরমার। এর ভেতরে থাকে পিতলের দামি কয়েল। এই তারগুলোর ওপরের পিভিসি কভার পুড়িয়ে ফেলে তামাগুলো বিক্রি করে চোরচক্র। এ ছাড়া ট্রান্সফরমার অয়েল, লোহার কোর, বুশিং ও অন্যান্য যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। অনেক স্থানে সেচ প্রকল্পের পাহারাদারকে বেঁধে রেখে চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগীদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির ঘটনায় জীবনের ঝুঁকি রয়েছে। বিদ্যুতের কাজে অভিজ্ঞ ও দক্ষ না হলে এত দ্রুত খুঁটির ওপর থেকে ট্রান্সফরমার নামানো সম্ভব নয়।

Advertisement

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে, বিগত ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত টাঙ্গাইল সদর উপজেলায় ৪৫টি, এলেঙ্গা জোনে ৩৭টি, বাসাইল উপজেলায় ৩০টি, মির্জাপুর উপজেলায় ৪৭টি, গোড়াই জোনাল এলাকায় ২৪টি, দেলদুয়ার উপজেলায় ৩৬টি, নাগরপুর উপজেলায় ৪৮টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চলতি বছরের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই চার মাসেই চুরি হয়েছে ১১৫টি ট্রান্সফরমার। সব মিলে ১৬ মাসে ট্রান্সফরমার চুরি হয়েছে ৩৮২টি। এর মধ্যে রয়েছে ৫ কেভিএ ১৭২টি, ১০ কেভিএ ১৩৫টি, ১৫ কেভিএ ৪৬টি, ২৫ কেভিএ ২১টি, ৩৭ দশমিক ৫ কেভিএ ৬টি, ৫০ কেভিএ ২টি ট্রান্সফরমার। তিন ফেজ মিটার রয়েছে ৮টি। যার মূল্যে প্রায় দুই কোটি টাকা। এছাড়া গত এক বছরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনের আওতায় মধুপুর, ধনবাড়ী, গোপালপুর, ঘাটাইল ও ভূঞাপুরে প্রায় ২০০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।
ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলে গ্রাহকের ভোগান্তির শেষ নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কৃষকের সেচ কাজ ব্যাহত হয়। কলকারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ট্রান্সফরমার স্থাপনের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বিদ্যুৎ বিভাগ ও কৃষকরা। প্রথমবার চুরির পর নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপনে সাধারণ গ্রাহকের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয় এবং দ্বিতীয়বার চুরি হলে পুরো মূল্য পরিশোধ করতে হয়।

গত সেপ্টেম্বর ও অক্টোবরে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এই অবস্থায় চোর ধরতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগ গত (২ নভেম্বর) একটি উদ্যোগ নেয়। তারা ঘোষণা করে, কোনো ব্যক্তি ট্রান্সফরমার চোর ধরিয়ে দিতে পারলে তাঁকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। উপজেলাজুড়ে দিনব্যাপী মাইকিং করা হয়। মাইকিং করার দুদিনের মাথায় দুটি ট্রান্সফরমার চুরির হয়। কৃষক মাসুদ রানা ৫০ একর জমিতে ধান চাষ করেন। তাঁর বাড়ি নাগরপুর উপজেলা নয়াপাড়া গ্রামে। সম্প্রতি তাঁর সেচ প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়। চোরচক্র ট্রান্সফরমারের ভেতরের তার, কয়েল, অয়েল বুশ সব নিয়ে শুধু খাঁচাটা ফেলে যায়। পরে গরু বিক্রির টাকায় ট্রান্সফরমার প্রতিস্থাপন করেন।
গত (৩ অক্টোবর) রাতে মাইক্রোবাসে করে ৬-৭ জনের চোরের দল কালিহাতী পৌরসভার নিশ্চিন্তপুর এলাকায় একটি বুট মিলের তালা কেটে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা শ্রমিকদের মারধর করে হাত-পা বেঁধে মিলের একটি ট্রান্সফরমার নিয়ে যায়। ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ধরা পড়া এক চোরকে গ্রাম্য সালিশে বেত্রাঘাত করে ছেড়ে দেওয়া হয়। দেলদুয়ার উপজেলার শরিফুল ইসলামের ট্রান্সফরমার চুরি হয় গত (২৫ সেপ্টেম্বর)। তাঁর অভিযোগ, এই চোরচক্রের সঙ্গে বিদ্যুৎ বিভাগের লোকজন জড়িত। বিদ্যুৎ সংযোগ থাকা ট্রান্সফরমার কীভাবে এত দ্রুত খুলে ফেলে। অভিজ্ঞ লোক ছাড়া খুঁটি থেকে নামিয়ে আনা কখনও সম্ভব নয়। বিদ্যুৎ বিভাগের লোকজনের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন, না হলে ট্রান্সফরমার চুরি বন্ধ হবে না।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মিজানুর রহমান বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায়ই ট্রান্সফরমার চুরির খবর আসে। ট্রান্সফরমার চুরি হলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার হন। চুরি হলে মামলা হয়। পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। কয়েকদিন পর বের হয়ে আবার চুরি করে। সমিতির কর্মকর্তাদের নজরদারি ও কৃষকদের সচেতনতা দরকার। এছাড়া চুরি ঠেকাতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করেন তিনি। কারণ চোরচক্রের সঙ্গে এলাকার টেকনিশিয়ানরা জড়িত। সিসিটিভি ক্যামেরা থাকলে সহজেই তাদের শনাক্ত করা যাবে।

Advertisement

এ বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন জানান, প্রতি মাসেই ট্রান্সফরমার চুরি হচ্ছে। চুরি রোধে সভা সমাবেশ, গণশুনানি, উঠান বৈঠক, লিফলেট বিতরণসহ সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়া সেচ প্রকল্প এলাকায় মাইকিং করে কৃষকদের সতর্ক করা হচ্ছে। তারা যেন ট্রান্সফরমার খুঁটির সঙ্গে তালা লাগিয়ে অথবা খাঁচা লাগানোর ব্যবস্থা করেন। এছাড়া মৌসুম শেষ হয়ে গেলে যেন কৃষকরা ট্রান্সফরমার খুলে বাড়িতে নিয়ে রাখেন।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। যেসব থানা এলাকায় ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হচ্ছে, সেসব থানায় মামলা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে পুলিশ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতিটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরিটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরি

টাঙ্গাইলে ১৬ মাসে সেচ পাম্পের ৫৮২ ট্রান্সফরমার চুরি

নভেম্বর ২১, ২০২৬
মাভাবিপ্রবি’র সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাভাবিপ্রবি’র সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নভেম্বর ২১, ২০২৬
মির্জাপুরে ৩৫ টাকা কেজি দরে ৩৪৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহ শুরু

মির্জাপুরে ৩৫ টাকা কেজি দরে ৩৪৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহ শুরু

নভেম্বর ২১, ২০২৬
টাঙ্গাইলে পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালন

টাঙ্গাইলে পিপি রিপনের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী পালন

নভেম্বর ২১, ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে- মন্ত্রী ফকির মাহবুব

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে হবে- মন্ত্রী ফকির মাহবুব

নভেম্বর ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In