স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছাত্তার জমাদার (৫৭) গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দক্ষিণপাড়া নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ। আব্দুস ছাত্তার জামাদার ওই এলাকার মৃত জসিম জমাদারের ছেলে।
বাসাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত (১৮ নভেম্বর) বাসাইল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (১৮/১১/২০২৬ইং, মামলা নং ৯) দায়ের করা হয়। ওই মামলায় ৬(২)এর(উ)/১০/১২, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সাংবাদিকদের বলেন, বাসাইল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নিদের্শ দিয়েছেন।