স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। এ লক্ষ্যে তিনি সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ গ্রাম কামার নওগাঁ গাছপাড়ার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সভায় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফাজিলহাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্যপ্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ফাজিলহাটি ইউপি সদস্য সিকান্দার মিয়ার সভাপতিত্বে ও সবুজ সিদ্দিকীর সঞ্চালনায় শহিদুলের পক্ষে সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন, এলাচিপুর চরপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাছপাড়া কামার নওগা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া।
ফাজিলহাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মিয়া, গ্রামবাসীর পক্ষ থেকে আজাদ মিয়া, ময়নাল হক, মজিবুর মিয়া, সজিব আহম্মেদ, আবু তাহের মিয়া প্রমুখ।