স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে সন্ত্রাস বিরোধী মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের নেতৃত্বে মিছিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।রোববার (২২ নভেম্বর) বিকেলে মধুপুর পৌর শহরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মিছিল হিসেবে এ কর্মসূচি পালিত হয়। মিছিল শুরুর আগে মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। বক্তব্যে মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো মূল্যে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও প্রতিহত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।মতামত কলাম পড়ুন
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মিছিলে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর ডাকে আগের রাতে তাকে রাজধানীতে ফিরে যেতে হয়েছে। এ কারণে উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
এ সময় মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয কার্যালয়ে সামন থোকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল রোডে দুই কি. মি দূরে মালাউড়ী গিয়ে শেষ হয়।