বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

নভেম্বর ২৬, ২০২৬
A A
ভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

ভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

৩০ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল আকন্দ মাত্র ৮০০ টাকা পুঁজি নিয়ে বিদেশি ফল প্যাশন ফ্রুট বা আনারকলি চাষ শুরু করেছেন। বাড়ির পরিত্যক্ত আঙিনায় পরীক্ষামূলকভাবে শুরু করা তার এ উদ্যোগে এখন গাছে গাছে ফল ধরেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ফল বিক্রির বেশ সাড়া পাচ্ছেন তিনি। এভাবে ভবিষ্যতে তিনি বড় পরিসরে চাষাবাদ ও চারা উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।
ভূঞাপুর পৌর শহরের বামনহাটা গ্রামের মৃত আবুল কালাম আকন্দের ছেলে সোহেল আকন্দ বিদেশে যাওয়ার আশায় এবং চাকরির পেছনে ছুটতে গিয়ে দালালের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির শিকার হন। এরপর তিনি নিজে কিছু করার প্রত্যয়ে কৃষি কাজের উদ্যোগ নেন। প্রায় ছয় মাস আগে কক্সবাজারের চকরিয়ার এক চাষির কাছ থেকে তিনি মাত্র ৮০০ টাকায় কয়েকটি প্যাশন ফ্রুটের চারা সংগ্রহ করেন। বাড়ির পাশে পরিত্যক্ত আঙিনায় তিনি পরীক্ষামূলকভাবে এর চাষ শুরু করেন। শুরুতে গাছে ফুল এলেও ঝরে পড়ত। পরে বিভিন্ন জনের পরামর্শে নিয়মিত গাছের পরিচর্যা শুরু করেন। বর্তমানে গাছগুলোতে প্রচুর ফল ধরেছে।

Advertisement

তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল আকন্দ জানান, আকারভেদে প্রতিটি ফল ৩০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন। এছাড়া প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়। এক কেজিতে সাধারণত ১০ থেকে ১২টি ফল পাওয়া যায়। ফেসবুকে ফলের চাহিদা তৈরি হওয়ায় পরিচিতজনসহ বিভিন্ন ক্রেতা তার কাছ থেকে ফল কিনছেন। বাড়ির উঠানে গড়ে তুলেছেন একটি ছোট নার্সারি, যেখানে রয়েছে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা। সোহেল আরও বলেন, প্রথমে কক্সবাজারে গিয়ে প্যাশন ফ্রুটের স্বাদ নিই। ফলটি ভালো লাগায় নিজের এলাকায় চাষ করার ইচ্ছা জাগে। ভালো জাতের চারা সংগ্রহ করতে আমাকে অনেক ঘুরতে হয়েছে। পরে বিশ্বস্ত একটি নার্সারি থেকে চারা সংগ্রহ করে রোপণ করি। শুরুতে এর চাষাবাদ সম্পর্কে তেমন ধারণা ছিল না। ফুল ঝরে পড়াসহ নানা সমস্যায় পড়তে হয়েছে।

তিনি আরও বলেন, আমার উৎপাদিত ফলের জন্য ফেসবুকে অনেকেই যোগাযোগ করছেন। পরিচিত বন্ধু-বান্ধবেরাও ফল চাইছেন। বিভিন্ন এলাকার লোকজন ভিড় করছে এই আনারকলি ফলের বাগান দেখতে। অনেকে চারাগাছ নিতেও ইচ্ছুক। আমাদের এলাকায় এই ফল নতুন হলেও এর চাহিদা রয়েছে। এখন অল্প পরিসরে চাষ করছি। ভবিষ্যতে বড় পরিসরে প্যাশন ফ্রুট চাষ করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সাবেক কাউন্সিলর খন্দকার আমিন বলেন, আমাদের এলাকায় আগে এই ফল তেমন দেখা যেত না। সোহেলের উদ্যোগটি প্রশংসনীয়। সে শুধু ফল বিক্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে চারা উৎপাদন করতেও উদ্যোগ নেয়। তাতে এলাকার অন্য তরুণেরাও এ চাষে আগ্রহী হবে। কৃষির মাধ্যমে বেকার তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

Advertisement

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, কৃষি বিভাগের কর্মকর্তারা সরেজমিন আনারকলির বাগান পরিদর্শন করেছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সোহেলকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ফলের বাগান সম্প্রসারণে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তাভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা
Next Post
কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

সর্বশেষ সংবাদ

কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

কালিহাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

নভেম্বর ২৬, ২০২৬
ভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

ভূঞাপুরে ৮০০ টাকা পুঁজি নিয়ে আনারকলি চাষে ভাগ্য বদলের আশা

নভেম্বর ২৬, ২০২৬
নাগরপুরে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা

নাগরপুরে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনিরের মতবিনিময় সভা

নভেম্বর ২৬, ২০২৬
মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

নভেম্বর ২৫, ২০২৬
দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

নভেম্বর ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In