
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে খলদবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে ৪নং ওয়ার্ডের এলাকাবাসী এবং ২নং গালা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে উক্ত মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী মতবিনিমিয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২নং গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ রাহেদুল ইসলাম, গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ, খলদবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন অহমেদ, সাধারণ সম্পাদক আরজু মন্ডল, সাবেক বিএনপি নেতা ও সমাজসেবক আব্দুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন সমাজসেবক কুদ্দরত আলী, এলাকার ব্যক্তিবর্গের মধ্যে হাজী তোফাজ্জল হোসেন, এসএসএস টাঙ্গাইল সদরের জোনাল ম্যানেজার এসএসএস আব্দুর রউফ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোতালেব হোসেন, আব্দুল কাদের প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ, সন্ত্রাস বিরোধী গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং এলাকায় মাদক নির্মুল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন।






