স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলটিয়া গ্রামবাসীর আয়োজনে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ধুলটিয়া খেলার মাঠে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলার বিএনপির সভাপতি আজগর আলী। ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম বদরুদ্দোজা বদর এতে সভাপতিত্ব করেন।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ও করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ জাহিদুল হক জাদিদ, প্রথম শ্রেণীর ঠিকাদার হামিদুল হক চৌধুরী শেলী, টাঙ্গাইল এডভোকেট জজকোর্টের এ্যাড. শামীম চৌধুরী দয়াল।
সামাজিক সেবা সংগঠনের ধুলটিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মোজাম্মেল হোসেন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় হুগড়া চিনাখালি দল অলোয়া ভবানী দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলায় হুগড়া চিনাখালি দল অলোয়া ভবানী দলকে (২-১) পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা দেখতে ধুলুটিয়া গ্রামসহ আশপাশের অনেক গ্রামের দর্শকরা উপস্থিত ছিলেন।