
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেল টাঙ্গাইল শহরের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) উদ্যোগে সংস্থারটির ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাপানের লেখক সাতরু নাগা। এসএসএস-এর নির্বাহী পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাপানের নাগরিক হিদেকো সুগিসাওয়া, টোমোকো সুগিসাওয়া, হিরোমি ফুকুদা এবং শিনইয়া সাতো।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।
আলোচনা সভা শেষে অতিথিরা ১১০ জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির ৩ লাখ ৮৫ হাজার টাকা তুলে দেন। এ সময় এসএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






