Sunday, November 29, 2026
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

November 29, 2026
A A
ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

2 Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা অবৈধ বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের পুরাতণ গ্রামীণ ব্যাংক সংলগ্ন রাশেদুল ইসলাম রঞ্জু মণ্ডল নামে এক যুবদল নেতার বাড়ি থেকে থেকে এই মদের বস্তাগুলো উদ্ধার করা হয়। রঞ্জু মণ্ডল উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।
আটককৃতরা হচ্ছেন- জেলার নাগরপুর উপজেলার ভাবনাপাড়া এলাকার রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেটকারের মালিক শামীম আহমেদ (৩১), ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য শামীম আল মাসুম (৪০) এবং দিনাজপুরের চিরিবন্দর উপজেলার বেলতলী গ্রামের কামরুল উদ্দিনের ছেলে ও প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ ওরফে নুরু (৪৮)। তবে, এ ঘটনায় যুবদল নেতা রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে মদের বস্তাগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে তাকে আটক করেননি পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৮ নভেম্বর) বিকালের দিকে একটি সাদা প্রাইভেটকারে রঞ্জু মন্ডলের বাড়িতে প্রায় সাড়ে ৭ বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন প্রাইভেটকার চালক নূর মোহাম্মদ ওরফে নুরু। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টেবিলের নিচে অর্ধেক বস্তা মদের বোতল রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশের এসআই রুবেল ও এসআই চঞ্চলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন। এ সময় ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
এরআগে এদিন দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ গাড়ির কাগজপত্র চেক করার জন্য ওই প্রাইভেটকারকে সিগন্যাল দেয়। পরে প্রাইভেটকারের জহিরুল ইসলাম নামে আরেক চালক এলেঙ্গা থেকে কৌশলে পালিয়ে যায়। পরে যুবদল নেতা রঞ্জুর দেওয়া ঠিকানা মতো প্রাইভেটকারটি তার বাড়িতে নিয়ে আসেন বলে জানান প্রাইভেটকার চালক নুরু।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, সাড়ে ৭ বস্তা বিদেশি মদ এবং একটি প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
এদিকে নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট শামীম আহমেদ সাড়ে ৭ বস্তা বিদেশি মদও নিজস্ব প্রাইভেটকারসহ ভুঞাপুর থেকে গ্রেফতার হয়েছে। গত (৫ আগস্টের) পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যান। বিগত (৫ আগস্ট) এর আগে যার কাছে বাজার করার টাকা ছিল না। আজ সেই শামীম আহমেদ বাবার রফিজ উদ্দিন এর রাজনৈতিক পদের উপর ভর করে মাদক ব্যবসা করে একটি প্রাইভেটকার একটি ড্রাম ট্রাক ও একটি বাসের মালিক হয়েছেন। উপজেলা সদরে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি ক্রয় করেছেন। বাপ বেটার বিরুদ্ধে মদ ইয়াবা গাজা ডিলার ও সেবনের বিস্তর অভিযোগ থাকলেও শুধুমাত্র রাজনৈতিক সেল্টারের কারণে শাসন তাদের কেশ স্পর্শ করতে পারত না। গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে ইতিপূর্বে নাগরপুর উপজেলার শ্রী বড়টিয়া গ্রামের একটি স্কুল ছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে গণধোলাইর শিকার হয়। পরে জনতা পুলিশের হাতে সোপর্দ করে।

Advertisement

বিএনপির কথিত সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন ও তার ছেলে শামীম আহমেদের কাছে গোটা উপজেলাবাসি জিম্মি হয়ে পড়েছে। বালু মহল ঘাট দখল স্ট্যান্ড দখল করে বাপ বেটা কোটিপতি হয়েছেন। তাদের অপ্রতিরোধ্য কর্মকাণ্ডে বিএনপি নেতারাও ক্ষুব্ধ হয়ে পড়েছে। সম্প্রতি রফিজ উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজাহান সজুর বাড়িতে গিয়ে অতিমাত্রায় ইয়াবা সেবন করে। শাজাহান সাজু গুরুতর অসুস্থ হয়ে পড়লে রফিজ উদ্দিন তাকে ফেলে দ্রুত চলে আসেন। এর কিছুক্ষণ পর সাজাহান সাজুর মৃত্যু হয়। স্থানীয় সংসদ রবিউল আওয়াল লাভলু শাজাহান সাজুর বাড়িতে লাশ দেখতে গেলে শাজাহান সাজুর স্ত্রী তার মৃত্যুর জন্য রফিজ উদ্দিনকে দায়ী করেন এবং বিচার চান। পরে এমপি রবি রাওয়ান লাগল রফিজ উদ্দিনকে তার বাড়িতে আসতে নিষেধ করেন বলে অভিযোগে জানা যায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোবিন্দাসী ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদনাগরপুর উপজেলাভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা যুবদলভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

November 29, 2026
মাদকবিরোধী অভিযানে কালিহাতী ও গোপালপুরে ৫ জন আটক ॥ কারাদণ্ড প্রদান

মাদকবিরোধী অভিযানে কালিহাতী ও গোপালপুরে ৫ জন আটক ॥ কারাদণ্ড প্রদান

November 29, 2026
ধনবাড়ীতে টিস্যু কালচার পদ্ধতিতে আধুনিক চাষাবাদ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধনবাড়ীতে টিস্যু কালচার পদ্ধতিতে আধুনিক চাষাবাদ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

November 29, 2026
কৃষকের জীবনমান পরিবর্তনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে- মন্ত্রী ফকির মাহবুব

কৃষকের জীবনমান পরিবর্তনে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে- মন্ত্রী ফকির মাহবুব

November 29, 2026
মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

মির্জাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম গ্রেপ্তার

November 28, 2026

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In