স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড়ে অবস্থিত ঐতিহ্যবাহী জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের কার্যকরী কমিটির সাবেক সদস্য, শিক্ষক ও সাংবাদিক মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির প্রভাষক ফেরদৌস জাকারিয়া, আনোয়ারা বেগম ও ফিরোজা বেগম।
৫৮জন বিদায়ী ছাত্রছাত্রীর মধ্য থেকে শিক্ষক ও সহপাঠীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদায়ী ছাত্র মুয়াযজিম জাভেদ নাজিব। অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন, স্বাতী রায় ও পারুল আক্তার।
পঞ্চম শ্রেনীর বিদায় অনুষ্ঠানটি সার্বিক দিকনিদের্শনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খানম অনুষ্ঠানের সভাপতিত্বে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবাইয়া শারমিন ও স্বাতী রায় বিদায়ী পঞ্চম শ্রেনীর ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানোর পর মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।