
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৫ (সদর) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শিশু-কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকা কাগমারি ঈদ গাঁ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সদর থানা বিএনপির সাবেক সভাপতি এম এ হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদস্য সচিব মাহমুদুল হক শানু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পহেলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাহেদ, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম ও সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দরা।






