
স্টাফ রিপোর্টার ॥
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন। শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুজতে চাচ্ছেন না।
পুলিশি ঘেরায়ের মধ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবন সোনার বাংলার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনীতিতে যা করার দরকার আমরা তা করবো। আমাদের প্রধান কাজ দেশের স্মৃতি সুস্মৃতি ফিরেছে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে, সেই স্বৈরাচারী এখন চলবে না। মানুষের যাতে নিরাপত্তা ও সম্মান থাকে এইটার জন্য।

কাদের সিদ্দিকী বলেন, আমার বাসায় আক্রমণ করেছে। যদি এটি সম্ভব হয়, তাহলে এদেশের সকলের বাসা আক্রমণ করাও সম্ভব। এদেশে কারও নিরাপত্তা নেই। সেজন্য বলছি দেশে আইনশৃঙ্খলাও নেই। এইটা যদি পাকিস্তান হয়ে যেতো, আমি পাকিস্তান ভেঙেছিলাম এজন্য আইনানুযায়ী আমার ফাঁসি হয়ে যেতো। আমার এতে কোন আপত্তি ছিলো না, এখনো নাই।
এ সময় প্রতিবাদ সভায় কাদের সিদ্দিকীর সাথে বীর মুক্তিযোদ্ধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






