
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কিতে গরু বোঝাই মিনি ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও মিনি ট্রাক ডাতাতি করে নিয়ে যাওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মিনি ট্রাকের মালিক মো. মুখছেদ আলী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মুখছেদ আলীর মিনি ট্রাকে চারটি গাভি ও চারটি বাছুর নিয়ে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন রুবেল মিয়া নামের এক ব্যবসায়ী। ট্রাকটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় পৌঁছালে একদল ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে গরু ও মিনি ট্রাক ডাতাতি করে নিয়ে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






