
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চোখের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্দিক মুন্সি চ্যারিটি’র আয়োজনে চিকিৎসা সেবা দেয়া হয়।
ক্যাম্প পরিচালনা করেন সিদ্দিক মুন্সি চ্যারিটি’র পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক। এ সময় আয়োজক কমিটির সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৫ শতাধিক রোগীদের চোখের চিকিৎসা, চশমা এবং ওষুধ দেয়া হয়। এছাড়া প্রায় শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, দীর্ঘদিন করে চোখের সমস্যায় ভুগছি। ঠিক মতো দেখতে পাই না। আজকে এখানে চিকিৎসা নেয়ার জন্য এখানে এসেছি। তাদের চিকিৎসাসেবা আমাদের কাছে ভালো লেগেছে।
এ ব্যাপারে সিদ্দিক মুন্সি চ্যারিটি’র পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক বলেন, মানুষের কাজ করার জন্য মাঠে নেমেছি। কালিহাতী উপজেলা ছাড়াও আশপাশের উপজেলা থেকে আগত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। স্থানীয় লোকজনও আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।






